Country

2 years ago

Subhash Yadav: বিহার থেকে লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী সুভাষ যাদবকে গ্রেফতার ইডির

Lalu Prasad's close aide Subhash Yadav has been arrested by ED from Bihar
Lalu Prasad's close aide Subhash Yadav has been arrested by ED from Bihar

 

নয়াদিল্লি, ১০ মার্চ: আরজেডি প্রধান লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী সুভাষ যাদবকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। বেআইনি বালি খনন কার্যকলাপের অভিযোগে শনিবার গভীর রাতে সুভাষ যাদবকে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা। রবিবার তাকে আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের সঙ্গে যুক্ত স্থানে ১৪ ঘন্টা ধরে ইডির আধিকারিকরা অভিযান চালায়। মূলত বিহারের পাটনার ৮টি স্থানে অভিযান চালানোর পরই লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী সুভাষ যাদবকে শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয়।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে, শনিবার সকালে ইডির আধিকারিকরা পাটনার দানাপুর এলাকায় সুভাষের বাড়িতে তাঁকে বহুক্ষণ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সুভাষকে গ্রেফতার করা হয়।


You might also like!