
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অস্বস্তিতে লালু পরিবার!সামনে লোকসভা নির্বাচন আর তার ঠিক আগেই মঙ্গলবার , রেলের জমির বিনিময়ে চাকরি মামলায় প্রথম চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চার্জশিটে নাম রয়েছে, লালুপ্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁদের কন্যা মিসা ভারতীর নাম। মিসা বর্তমানে লোকসভার সাংসদ। চার্জশিটে নাম রয়েছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পরিবার ঘনিষ্ঠ অমিত কাত্যালেরও।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই মামলায় অমিত কাত্যালকে গ্রেফতার করেছিল ইডি। এছাড়া, চার্জশিটে নাম রয়েছে হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরী এবং দুটি প্রতিষ্ঠানের। দিল্লিতে এক বিশেষ তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ আদালতে এই চার্জশিট দাখিল করেছে ইডি। ১৬ জানুয়ারি শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করেছে আদালত।
