
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইদানিংসময়ে নারী স্বাধীনতা ও নারী সুরক্ষার দিক টি প্রসাসনিকিমি. ভাবে অনেন দক্ষতার সনহে দেখা হয়ে থাকে, এ হেন কারনে বিভিন্ন আইন ও এনেছে সরকার। তবে অনেক ক্ষেত্রে এর অপব্যবহার ও হতে দেখা যাচ্ছে। তুচ্ছ কারনে স্বামী-স্ত্রীর মধ্যে মতোবিরোধে ভেঙে যাচ্ছে সম্পর্ক। সদ্যবিবাহিত তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশ প্রবল।
স্বামী-স্ত্রীর সম্পর্কের এই ভাঙন আটকাতে এবার এক দৃষ্টান্ত মূলক পদক্ষেপ নিল কেরলের এক গ্রাম পঞ্চায়েত। পেরুভায়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনিস পলত জানিয়েছেন সম্পর্কের টানাপড়েন নিয়ে যাতে দম্পতিরা কোনও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন, সে জন্য উত্তর কেরলের কোঝিকোড়ের পেরুভায়াল গ্রামে ‘ম্যারেজ কাউন্সেলিং’-এর ব্যবস্থা শুরু হতে চলেছে। স্থানীয় প্রশাসনের দাবি, এই ধরনের উদ্যোগ কেরলে এই প্রথম। তবে কেবল অল্পবয়সি ব্যক্তিরাই নন, সব বয়সি দম্পতিকেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্রের খবর, ৩০ ডিসেম্বর বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গেও কথা বলা হয় পঞ্চায়েতের তরফ থেকে। তাঁরাও গোটা বিষয়টি নিয়ে আপত্তি করেননি। তার পরই শুরু করা হয় প্রকল্প, দাবি পঞ্চায়েতের। প্রকল্পটি পরিচালনা করতে পেশাদার মনোবিদের নিয়োগ করা হচ্ছে বলেও দাবি প্রশাসনের। প্রকল্প শুরুর পরই বেশ কিছু আবেদন জমা পড়তে শুরু করেছে বলেও জানিয়েছে পঞ্চায়েত।
