Country

1 year ago

Arvind Kejriwal:.কেজরির জামিন-আর্জির শুনানি ১৯ জুন, এএপি প্রধানের আরও এক আবেদন আদালতে

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১৪ জুন: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিন-আর্জির শুনানি হবে আগামী ১৯ জুন। ওই দিন এএপি প্রধানকে পেশ করা হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। আদালতে আরও একটি আবেদন জানিয়েছেন কেজরিওয়াল, সেই আবেদনের প্রেক্ষিতে তিহার জেল কর্তৃপক্ষের জবাব চেয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

কেজরিওয়াল আবেদন জানিয়েছে, তাঁর স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন মেডিকেল বোর্ডের সামনে তাঁর স্ত্রীকে যাতে ভিডিও কনফারেন্সের (ভিসি) মাধ্যমে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে রাউজ অ্যাভিনিউ আদালত শুক্রবার তিহার জেল কর্তৃপক্ষের কাছে প্রতিক্রিয়া চেয়েছে। এ বিষয়ে শুনানি হবে শনিবার।


You might also like!