
শ্রীনগর, ২২ অক্টোবর : কাশ্মীর উপত্যকায় ক্রমেই মনোরম হয়ে উঠছে আবহাওয়া। কাশ্মীরের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও নিম্নমুখী তাপমাত্রার পারদ। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টা আকাশ মূলত পরিষ্কার থাকবে জম্মু ও কাশ্মীর ও লাদাখে। শীতের আগমনী বার্তা শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়। শ্রীনগরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ০.৪ ডিগ্রি ও গুলমার্গে মাইনাস ২.৪ ডিগ্রি। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.২ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৫ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১.৪। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই এদিন তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
