Country

2 years ago

Kashi Vishwanath Temple : মহাশিবরাত্রি উপলক্ষে টানা ৩৬ ঘণ্টা খোলা কাশী বিশ্বনাথ মন্দির

Kashi Viswanath Temple (File Picture)
Kashi Viswanath Temple (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৮ মার্চ সারা দেশব্যাপী পালিত হবে মহা শিবরাত্রি। আর সেই কারণেই টানা ৩৬ ঘণ্টা খোলা থাকবে কাশী বিশ্বনাথ মন্দির। জানা গিয়েছে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বারাণসীর এই মন্দিরের গর্ভগৃহের দ্বার ভক্তদের জন্য দীর্ঘক্ষণ খোলা রাখার। 

কাশী বিশ্বনাথ মন্দিরে বিশেষ মঙ্গলারতি হবে ৮ মার্চ মহা শিবরাত্রি উপলক্ষে। তারপর থেকে টানা ৩৬ ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা। বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবেন শিব ভক্তরা।

পবিত্র শিবরাত্রির দিন কাশী বিশ্বনাথের মন্দিরে ১০ লাখ ভক্তের ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। পুণ্যার্থীদের জনজোয়ার সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। এ প্রসঙ্গে মন্দিরের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র বলেন, 'ভক্তরা চারটি পৃথক লাইন করে কাশী বিশ্বনাথ মন্দির প্রবেশের সুযোগ পাবেন। এরপর ঝারোকা দর্শন করতে পারবেন তারা। অর্থাৎ গর্ভগৃহের বাইরে থেকে বাবা বিশ্বনাথের দর্শন করা যাবে। গর্ভগৃহের দরজা খোলা থাকবে ৯ মার্চ, শনিবার সকাল ১১টা পর্যন্ত। টানা ৩৬ ঘণ্টা থাকবে ভগবান দর্শনের সুযোগ।' তবে এই সময়ের মধ্যে বাবা বিশ্বনাথের মূর্তি স্পর্শ করে আশীর্বাদ নেওয়া যাবে না। স্পষ্ট জানিয়েছেন মন্দিরের মুখ্য এক্সিকিউটিভ অফিসার।

You might also like!