Country

2 years ago

Karnataka : কর্ণাটকে আতশবাজির দোকানে আগুনে মৃত্যু বেড়ে ১৪, মালিক ও তার ছেলে গ্রেফতার

karnataka fire kills 14 (Collected)
karnataka fire kills 14 (Collected)

 

বেঙ্গালুরু, ৮ অক্টোবর : কর্ণাটকের আত্তিবেলে আতশবাজির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন লাগে, সেই সময় দোকানে কমপক্ষে ৩৫ জন ছিলেন, তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয় শনিবারই। রবিবার সকালের মধ্যে আরও দু''জন প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে।

রবিবার সকালে কর্ণাটকের ডিজিপি অলোক মোহন বলেছেন, "অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন এখানে কাজ করছিলেন। দোকানের মালিক ও তা ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ডিজিপি আরও বলেছেন, এটি একটি আতশবাজির দোকান। এই মামলায় মোট অভিযুক্ত ৫ জন, তাঁদের মধ্যে দু''জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরই জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ।

You might also like!