Country

2 years ago

kapil slams PM: প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ কপিল সিব্বলের

Kapil Sibal attacks PM Modi (File Picture)
Kapil Sibal attacks PM Modi (File Picture)

 

নয়াদিল্লি, ৬ অক্টোবর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন যে কংগ্রেস রাজস্থানে আইন-শৃঙ্খলা নয়, ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তিত। শুক্রবার মোদীর এই মন্তব্যের জন্য রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল তাঁকে আক্রমণ করেন। সিব্বল বলেন, বিজেপিও প্রথম ওবিসি প্রধানমন্ত্রী হিসাবে ভারতে নিজের পরিচয় তৈরি করতে চাইছে, এটা কি ভোট ব্যাঙ্কের রাজনীতি নয় ?

এক্স-এ একটি পোস্টে সিব্বল লেখেন, মোদীজি বলেছিলেন, কংগ্রেস রাজস্থানের মঙ্গলের চেয়ে তার ভোটব্যাঙ্কের কথা বেশি চিন্তা করে। মোদীজি আইন কোথায় ? আর কোথায় অর্ডার ? ইডি ও সিবিআই আপনার কাছে আইন ? মণিপুর অর্ডার ? মোদী হল প্রথম ওবিসি প্রধানমন্ত্রী, এটা ভোট ব্যাঙ্কের রাজনীতি নয় ? এভাবেই সিব্বল প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন।

You might also like!