Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Delhi: উত্তর ভারত শীতে কাঁবু, ঘন কুয়াশায় রেল, গাড়ি ও বিমান চলাচল প্রভাবিত

Kambu in north India winter, dense fog affects rail, car and air traffic
Kambu in north India winter, dense fog affects rail, car and air traffic

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশায় প্রভাবিত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও ৩-৪ দিন এমনই কুয়াশা থাকবে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাসে এটাও জানিয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন অংশে ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশা।

নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, যা এই মাসের ৩০ তারিখ থেকে উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। এদিকে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি-সহ উত্তর ভারতে বৃহস্পতিবারও জনজীবন প্রভাবিত হয়েছে। কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া ট্রেনগুলি বিলম্বিত হয়েছে। উত্তর রেল জানিয়েছে, মোট ২২টি ট্রেন দেরিতে চলছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে - পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, গোল্ডেন টেম্পল মেল, শিয়ালদহ-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

ঘন কুয়াশার জন্য সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির চালকদেরও সতর্কতা করা হয়েছে। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। এদিন দিল্লিতে আসা ও প্রস্থানের মোট ১৩৪টি বিমান প্রভাবিত হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…