Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Rajya Sabha Assembly Election: রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা কমল হাসান এবং ডিএমকে প্রার্থীদের

Kamal Haasan files nomination for Rajya Sabha election from Tamil Nadu
Kamal Haasan files nomination for Rajya Sabha election from Tamil Nadu

 

চেন্নাই, ৬ জুন : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিতিতে তামিলনাড়ু বিধানসভা কার্যালয়ে রাজ্যসভা নির্বাচনের জন্য ডিএমকে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিলেন। তামিলনাড়ু থেকে ৬টি রাজ্যসভা আসনের নির্বাচন ১৯ জুন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন যে ডিএমকে ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জোটসঙ্গী মাক্কাল নিধি মায়াম একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ডিএমকে থেকে বর্তমান সাংসদ উইলসন, কবি সালমা এবং প্রাক্তন বিধায়ক শিবলিঙ্গম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সঙ্গে ডিএমকে জোট সঙ্গী মাক্কাল নিধি মায়াম এর নেতা কমল হাসানও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিতিতে এদিন সাংসদ উইলসন, কবি সালমা, প্রাক্তন বিধায়ক শিবলিঙ্গম এবং কমল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন, ভাইকো, সাংসদ কানিমোঝি এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


You might also like!