Country

3 years ago

K Kavitha: দিল্লি আবগারি নীতি মামলা : ১১ মার্চ ইডি-র দফতরে যাচ্ছেন কে কবিতা, জানালেন নিজেই

K Kavitha
K Kavitha

 

নয়াদিল্লি, ৯ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় আগামী ১১ মার্চ ইডি-র দফতরে হাজিরা দেবেন বলে জানালেন ভারত রাষ্ট্র সমিতি (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি)-র এমএলসি কে কবিতা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কবিতা বলেছেন, গত ২ মার্চ দিল্লিতে মহিলা সংরক্ষণ বিল নিয়ে অনশন সম্পর্কে একটি পোস্টার প্রকাশ করেছিলাম আমরা। ১৮টি দল তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছে...ইডি আমাকে ৯ মার্চ তলব করেছে। আমি ১৬ মার্চের জন্য অনুরোধ করেছি, কিন্তু তাঁরা কেন তাড়াহুড়ো করছে তা আমি জানি না, তাই আমি ১১ মার্চের জন্য সম্মত হয়েছি।

প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার, ৯ মার্চ কে কবিতাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু এদিন তিনি যাননি। কে কবিতা এদিন সাংবাদিক সম্মেলনে আরও বলেছেন, যখন একটি এজেন্সি একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে, তখন তাঁর একটি মৌলিক অধিকার রয়েছে যে তাঁর বাড়িতে জেরা করা হোক। তাই, আমি ইডিকে অনুরোধ করেছিলাম যে তাঁরা ১১ মার্চ তদন্ত করতে আমার বাড়িতে আসতে পারে, কিন্তু তারা বলেছে আমাকে তাঁদের কাছে যেতে হবে।

You might also like!