
নয়াদিল্লি, ৭ মার্চ:ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের আগ্রায় তফসিলি জাতি মহাসম্মেলনে ভাষণ দেবেন। বিজেপি তার এক্স হ্যান্ডেলে জাতীয় সভাপতির আগ্রা কর্মসূচি শেয়ার করেছে। বিজেপির এক্স হ্যান্ডেল অনুসারে, ভারতীয় জনতা পার্টির তফসিল মোর্চার তত্ত্বাবধানে কোঠি মীনা বাজারে এই সম্মেলন শুরু হবে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা দুপুর ১২.২৫ মিনিটে সম্মেলনে যোগদানকারী কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
