Breaking News

 

Country

3 years ago

Weather of Jammu-Kashmir : ১০ এপ্রিল পর্যন্ত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীর, লাদাখ এখনও কাঁপছে ঠান্ডায়

Jammu & Kashmir
Jammu & Kashmir

 

শ্রীনগর, ৮ এপ্রিল : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া আপাতত মনোরমই রয়েছে, উপত্যকার কোথাও কোথাও ওঠানামা করছে তাপমাত্রার পারদ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এখনও কাঁপছে ঠান্ডায়। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি ভূস্বর্গে, তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২-১৫ এপ্রিল মূলত মেঘলা থাকবে উপত্যকা, এই সময়ে হতে পারে হালকা বৃষ্টি।


কাশ্মীরের কোথাও কোথাও এখনও হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রা, আবার কোথাও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। যেমন শ্রীনগরে ওঠানামা করছে তাপমাত্রা। আবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তাপমাত্রার পারদ নিম্নমুখী। লাদাখের লেহ ও কার্গিল উভয় স্থানেই তাপমাত্রার পারদ এখনও হিমাঙ্কের নীচে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর জানাল, আগামী ১০ এপ্রিল পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। ১১ এপ্রিলের পর ফের হতে পারে বৃষ্টি।


You might also like!