
শ্রীনগর, ২৯ মে: জুন মাসের শুরুতে তাপের দাপট থেকে কিছুটা রেহাই পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। সবকিছু ঠিকঠাক থাকলে, ৩০-৩১ মে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে জম্মু ও কাশ্মীর, এরপর জুন মাসের শুরুতে অর্থাৎ ১-২ জুনও তাপের দাপট কিছুটা কমবে।
কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ মুখতার আহমেদ জানিয়েছেন, "পূর্বাভাস ছিলই যে কাশ্মীর উপত্যকার সমভূমি-সহ জম্মু ও কাশ্মীরে তাপপ্রবাহ অনুভূত হবে। তবে, ৩০-৩১ মে ও জুনের প্রথম দু'দিন তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। আগামী কয়েকদিন সমতল অঞ্চলে তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।"
আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩০ মে থেকে ২ জুন এই সময়কালে জম্মু ও কাশ্মীরের আকাশ মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। এরপর ৩-৫ জুন আবারও শুষ্ক হয়ে উঠবে আবহাওয়া।
