
শ্রীনগর, ২৯ মার্চ : আগামী ৩১ মার্চ পর্যন্ত মূলত মনোরমই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। কখনও বৃষ্টি হবে, আবার কখনও উঁচু পাহাড়ে হতে পারে তুষারপাত। সমগ্র দেশ যখন গরমে নাজেহাল, এমন সময়েও ঠান্ডা উপভোগ করছেন কাশ্মীরের বাসিন্দারা। ৩১ মার্চ পর্যন্ত মোটামুটি মনোরমই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের নানা অংশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে (সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত)। এই সময়ে আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন, মনোরম থাকবে আবহাওয়া। ৩০ মার্চ রাত পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩১ মার্চও আংশিক মেঘলা আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে, সঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরে।
