
কিশনগঞ্জ, ৬ ফেব্রুয়ারি :বিহারের কিশনগঞ্জে রবিবার দুপুরে একটি গাড়ি থেকে প্রচুর পরিমান মদ উদ্ধার করে কিশনগঞ্জ আবগারি দফতর। ঘটনায় গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে। সোমবার ধৃতদের কিশনগঞ্জ আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে
জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিশনগঞ্জ আবগারি দফতরের কর্মীরা ৩১ নম্বর জাতীয় সড়কে রামপুর আবগারি চেকপোস্টে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় ৩২৭ লিটার বিদেশী মদ। এই মদ পাচারের ঘটনায় গ্রেফতার হয় মহম্মদ আবুল কালাম(২০)ও মহম্মদ আবদুল ওয়াহিদ(২১)নামে দুই পাচারকারীকে। এই দুজনের বাড়ি বিহারের আরারিয়ায়। বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত গাড়িটিকেও। জেলার আবগারি সুপার তারিক মাহমুদ জানান, উদ্ধার হওয়া মদ বিহারের আরারিয়ায় পাচার করা হচ্ছিল উত্তরদিনাজপুরের কানকি থেকে এনে। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কিশনগঞ্জ আদালত।
