Country

2 years ago

Liberian flag ship hijacked off Somalia coast:সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক লাইবেরিয়ার পতাকাবাহী ভেসেল, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে নৌবাহিনী

INS Chennai. Image used for representative purpose only.
INS Chennai. Image used for representative purpose only.

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক হয়ে গেল লাইবেরিয়ার পতাকাবাহী একটি ভেসেল, ওই ভেসেলে ১৫ জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার সকালে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, "ভারতীয় নৌবাহিনী একটি হাইজ্যাক হওয়া জাহাজের বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যে বিষয়ে গত সন্ধ্যায় তথ্য পাওয়া গিয়েছে। সোমালিয়ার উপকূলের কাছে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির উপর নজরদারি রাখছে এবং ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।"

নৌবাহিনী আরও জানিয়েছে, "৪ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটির হাইজ্যাক হওয়ার বিষয়ে জানা যায়। ভারতীয় নৌবাহিনী সামগ্রিক পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে।"


You might also like!