
সিওল, ৫ মার্চ : সিওলে দক্ষিণ কোরিয়ার শিল্প ও বিদ্যুৎমন্ত্রী এ. দাকগুয়েনের সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগলো বলে টুইট করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জয়শঙ্কর এখন সিওল সফরে রয়েছেন। সেখানে দাকগুয়েনের সঙ্গে ভারত ও কোরিয়ার মধ্যে শিল্প ও অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর।
পাশাপাশি জয়শঙ্কর টুইটে এও জানান, কোরিয়ার চিন্তাভান্ডার (থিঙ্ক ট্যাংক)-এর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ ও কথাবার্তা হয়েছে। পারস্পরিক এই মতবিনিময় ভারত-কোরিয়া দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলেও জানিয়েছেন জয়শঙ্কর।
