Country

3 years ago

Pritvi Shaw : ভক্তদের হাতে প্রহৃত ভারতীয় ক্রিকেটার পৃথ্বী ভাঙা হল গাড়ির উইন্ডস্ক্রিন

Pritvi Shaw
Pritvi Shaw

 

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি : নিজস্বী তুলতে না-চাওয়ার জেরে আটজন ঘিরে ধরলেন ভারতীয় দলের ক্রিকেটার পৃথ্বী শ'কে। এ নিয়ে চলল ধস্তাধস্তি, ভাঙা হল পৃথ্বী'র বন্ধুর গাড়ির কাচ, শেষ পর্যন্ত তারকা ব্যাটারের বিরুদ্ধে থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ জানিয়ে এলেন তরুণী। সব মিলিয়ে ফের বিতর্কে পৃথ্বী শ। দিনকয়েক আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট নিয়ে জলঘোলা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। পরে বিবৃতি দিয়ে পৃথ্বী জানিয়েছিলেন, তাঁর অ্য়াকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছিল।

ঘটনার সূত্রপাত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর ছুটির দিন কাটাতে বৃহস্পতিবারও বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। একটি অভিজাত হোটেলে নৈশভোজ সারছিলেন তিনি। সেসময়েই তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা। দু-একজনের আবদার মেটালেও পরে বিরক্ত হন তিনি। পৃথ্বীর বন্ধু হোটেল ম্যানেজারকে ফোনে অভিযোগ জানালে ম্যানেজার ওই দলটিকে বেরিয়ে যেতে বলেন। তাতেই রেগে যান তারা ।

রাগের বশে হোটেলের বাইরে বেসবল ব্যাট-সহ একাধিক জিনিস নিয়ে অপেক্ষায় ছিল দলটি। এক বন্ধুর গাড়িতে হোটেল ছাড়েন পৃথ্বী। তাঁরা বেরোতেই ওই গাড়িকে ধাওয়া করা হয়। ট্র্যাফিক সিগনালে পৌঁছলে আক্রমণ করা হয় গাড়িটিতে। বেসবল ব্যাট দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির উইন্ডস্ক্রিন। ৫০ হাজার টাকা দাবি করা হয় পৃথ্বীর কাছ থেকে। নয়তো তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হবে বলে হুমকিও দেওয়া হয়। ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন পৃথ্বীর বন্ধু। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় শোভিত ঠাকুর এবং সানা ওরফে স্বপ্না গিল নামের দুই অনুরাগীকে। পালটা পৃথ্বীর বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন এক তরুণী ।

You might also like!