
লখনউ, ১৬ জানুয়ারি : ভারতকে এখন দৃঢ় ও শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করে বিশ্ব। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার উত্তর প্রদেশের লখনউতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, "আগে ভারত সম্পর্কে একটা ভাবনা ছিল, বলা হত ভারত একটি দুর্বল দেশ, ভারত একটি দরিদ্র, বেকার যুবকদের দেশ, কিন্তু এখন আপনারা যে কোনও দেশেই যাবেন, ভারতকে দুর্বল দেশ হিসাবে দেখা হয় না, বরং ভারতকে এখন দৃঢ় ও শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করে বিশ্ব।"
রাজনাথ সিং বলেছেন, "মোদীজি দেশের প্রতিটি গরিব মানুষের জন্য চিন্তা করেছেন। যে স্থানে পানীয় জল, বিদ্যুতের অভাব ছিল সেখানে জল ও বিদ্যুৎ পৌঁছে গিয়েছে।" প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার এমনটা হয়েছে।
