Breaking News

 

Country

3 years ago

Covid-19 infection in India:ভারতে কোভিড-সংক্রমণ কমে ৭,৬৩৩; সক্রিয় রোগী বৃদ্ধি পেয়ে ৬১,২৩৩, মৃত্যু ৭ জনের

covid infection
covid infection

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ আরও কিছুটা কমল, ৮-হাজারের নীচে নেমে এসেছে। নিম্নমুখী মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭,৬৩৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ৭ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬১,২৩৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ৭ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,১৫২-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,৪২,৪৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৮ শতাংশ (বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,৭০২ জন)। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৭৪৯ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৭,২৭১ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ এপ্রিল সারা দিনে ভারতে ০২,১১,০২৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


You might also like!