Country

3 years ago

Covid-19:ভারতে দৈনিক সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ২,১৫১; সক্রিয় রোগী বেড়ে ১১,৯০৩, মৃত্যু ৭ জনের

c
c

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : ভারতে করোনার দৈনিক সংক্রমণ একধাক্কায় দুই হাজারের গন্ডি ছাড়িয়ে গেল, একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২,১৫১ জন, প্রায় ৫ মাস পর এতটা বাড়ল দৈনিক সংক্রমণ, আবার মঙ্গলবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ৭ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১১,৯০৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,০৯,৬৭৬-তে পৌঁছেছে। ৭ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮৪৮-এ পৌঁছে গিয়েছে।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬৬,৯২৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১১ হাজার ৩৩৬ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৭৬,৬৯৭। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ মার্চ সারা দিনে ভারতে ১,৪২,৪৯৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।




You might also like!