
নাসিক, ৩১ জানুয়ারি : আয়কর বিভাগের আধিকারিকরা বুধবার সকাল থেকে মহারাষ্ট্রের নাসিক শহরের প্রায় ১৪টি জায়গায় অভিযান চালিয়েছে। প্রধানত অভিযান চালানো হয় নির্মাণ এবং রিয়েল এস্টেট কোম্পানি ও ঠিকাদারদের আবাসনে। যদিও এই অভিযান সম্পর্কে আয়কর দফতরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, বুধবার সকালে আয়কর দফতরের দল গোপনীয়তা বজায় রেখে নাসিকের ১৪টি জায়গায় একযোগে অভিযান চালায়। অভিযানের জায়গাগুলিতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছিল। অনুমান করা হচ্ছে, মুম্বইয়ের আধিকারিকরাও এই অভিযানে জড়িত। এই দল মঙ্গলবার রাতেই ছত্রপতি সম্ভাজিনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেখান থেকে বুধবার সকালে নাসিকে পৌঁছয়। নাগপুর আয়কর বিভাগের ৪২ জন আধিকারিক এবং ৩৪ জন কর্মচারী এই অভিযান কার্যে অন্তর্ভুক্ত হয়েছেন। এই অভিযানকার্যে আয়কর বিভাগের দেড়শ আধিকারিকের একটি দল নিযুক্ত রয়েছে।
