Country

3 years ago

Maan ki baat, PM Modi:মন-কি-বাত অনুষ্ঠানের শততম পর্ব রবিবার, দেশবাসীর সঙ্গে মনের কথা ভাগ করবেন প্রধানমন্ত্রী

PM Modi.
PM Modi.

 

নয়াদিল্লি, ৩০ এপ্রিল : আজ রবিবার ৩০ এপ্রিল মন-কি-বাত অনুষ্ঠানের ১০০-তম পর্বে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বেলা ১১-টায় আকাশবাণী ও দূরদর্শনে প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন-কি-বাত অনুষ্ঠানে জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর মনের কথা শোনার জন্য দেশবাসীও যথেষ্ট উদগ্রীব থাকেন। এবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় গোটা দেশ।


You might also like!