Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Jammu & Kashmir:কনকনে শীতে জবুথবু অবস্থা কাশ্মীরে, ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

In Konkan winter, the situation is tense in Kashmir
In Konkan winter, the situation is tense in Kashmir

 

শ্রীনগর, ২৯ ডিসেম্বর : কনকনে শীতে কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। প্রবল ঠান্ডার মধ্যেই শুক্রবার ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীরে। শুক্রবার ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় শ্রীনগর, গুলমার্গ-সহ কাশ্মীরের নানা প্রান্ত। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ-সর্বত্রই কাঁপুনি ধরানো ঠান্ডা পড়েছে। শীতের দাপটে কাঁপছে জম্মুও।

শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াস ও পহেলগামে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। লাদাখের লেহ-তে তাপমাত্রা নেমে মাইনাস ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ও দ্রাসে মাইনাস ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!