Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

kanpur:কানপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, চারটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

Ganga is flowing above the danger line in Uttar Pradesh's Kanpur district
Ganga is flowing above the danger line in Uttar Pradesh's Kanpur district

 

কানপুর, ১৮ আগস্ট : উত্তর প্রদেশের কানপুর জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। বন্যার ফলে গাঙ্গেয় অববাহিকায় অবস্থিত চারটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্যার আশঙ্কায় কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার জীব-জন্তুদেরও নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গঙ্গা ব্যারেজ থেকে সিংপুর গ্রামের মধ্যে অবস্থিত ভগবানদিন পূর্ব গ্রামের রাস্তাগুলো প্লাবিত হয়েছে। এই গ্রামের প্রধান সড়কে জল ঢুকে প্রায় চল্লিশটি পরিবার গৃহহীন। হরিদ্বার এবং নারোরা ব্যারেজ থেকে ভারী জল আসায় কানপুরের শুক্লাগঞ্জ, কাটরি গ্রামের নিচু এলাকাতেও বন্যার ঝুঁকি বেড়েছে। জল জমে থাকার জন্য স্কুলে যেতে পারছে না শিশুরা। রাস্তাঘাটে বেরোতে সমস্যায় পড়তে হচ্ছে চল্লিশটি পরিবারকে। বাড়িরগুলির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে জল। জলস্তর বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। সবাই নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জল বেড়ে যাওয়ার জন্য শুক্লাগঞ্জের রবিদাস নগর, ইন্দ্র নগর, শক্তি নগর, মনোহর নগরেও বন্যার জল পৌঁছেছে। এছাড়াও গঙ্গার তীরে অবস্থিত কারবালা, হোসেন নগর, শাহী নগর, সৈয়দ কম্পাউন্ড, চম্পা পূর্ব, তেজি পূর্ব, মনসুখ খেদা গ্রামগুলো এক মাস ধরে বন্যায় প্লাবিত হয়েছে। এরফলে এখানকার মানুষদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

You might also like!