
নয়াদিল্লি, ১৫ মে : পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ১৮ মে পর্যন্ত পশ্চিম রাজস্থানে দাবদাহের পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকটি রাজ্যে গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি। এই রাজ্যগুলি হল উত্তর প্রদেশ, পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা এবং বিহার। এই রাজ্যগুলি তিন দিনের জন্য তাপপ্রবাহের সম্মুখীন হবে।
এছাড়াও উত্তর মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এই মাসের ১৭ ও ১৮ তারিখে তাপপ্রবাহের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই মাসের ১৭ এবং ১৮ তারিখে পশ্চিম রাজস্থানের বিভিন্ন স্থানে এবং ১৮ মে পঞ্জাব এবং দক্ষিণ হরিয়ানাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে গরম বাড়লেও দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
