Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi to Mahatma Gandhi: আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই : প্রধানমন্ত্রী

PM Modi pays tribute to Mahatma Gandhi (File Picture)
PM Modi pays tribute to Mahatma Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই, জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এই কথা লিখে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি পোস্টে লিখেছেন, "আমি পূজনীয় বাপুকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধা জানাই। যাঁরা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন আমি তাদের সকলকে শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদেরকে জনগণের সেবা করতে এবং আমাদের দেশের জন্য তাঁদের স্বপ্ন পূরণ করতে অনুপ্রাণিত করে।"

অন্য একটি এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রায়ই প্রধানমন্ত্রীর জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে শেয়ার করা হয়। সেখানে মঙ্গলবার মোদীর ব্যক্তিগত ডায়েরি থেকে গান্ধীজির কিছু বাণী পোস্ট করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…