Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Huge pilgrim in Ayodhya: কুম্ভে স্নানের পর রামলালার দর্শন, জমজমাট ভিড় অযোধ্যায়

Ayodhya Ram Mandir
Ayodhya Ram Mandir

 

প্রয়াগরাজ ও অযোধ্যা, ১৬ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড় প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা যাচ্ছেন পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। রবিবারও রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে।

গত কয়েক দিনে বিপুল জনসমাগম হয়েছে রামমন্দির দর্শনে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন মন্দির দর্শনে। ফলে চাপ আরও বাড়ছে। পুণ্যার্থীরা ট্রেনে, বাসে করে শহরে ঢুকছেন। তাই এক প্রকার বাধ্য হয়েই স্থানীয় পর্যটক এবং পুণ্যার্থীদের মন্দির কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন আগামী ১৫-২০ দিন মন্দির দর্শনে না আসেন।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যা চলবে এই মাসের ১৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ আর খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ৫০ কোটির বেশি পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন।

You might also like!