Country

1 year ago

Fire breaks out in Hyderabad: হায়দরাবাদে হোটেলে অগ্নিকাণ্ড; আহত দু'জন, দমকলের তৎপরতায় আগুন আয়ত্তে

Fire breaks out in Hyderabad
Fire breaks out in Hyderabad

 

হায়দরাবাদ, ৩ মে: হায়দরাবাদে আগুন লাগল একটি হোটেলে। শুক্রবার হায়দরাবাদের চৈতন্যপুরী থানার অন্তর্গত মোহন নগরের একটি হোটেলে আগুন লাগে। আগুন লাগার সময় ওই হোটেলে ২০ জন ছিলেন। এই অগ্নিকাণ্ডে দু'জন, তাঁরা সম্পর্কে স্ত্রী ও স্বামী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার সকালে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, চৈতন্যপুরী থানার অন্তর্গত মোহন নগরের একটি হোটেলে আগুন লাগে। যে সময় হোটেলে আগুন লাগে, তখন ২০ জন ছিলেন। এই অগ্নিকাণ্ডে স্ত্রী ও স্বামী আহত হয়েছেন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে এসেছে।

You might also like!