Country

2 years ago

Horrible accident in Gujarat:গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা; রেলিং ভেঙে ২৫ ফুট নীচে পড়ল বাস, মৃত্যু দু'জনের

Horrible accident in Gujarat
Horrible accident in Gujarat

 

নাদিয়াদ, ২৪ ফেব্রুয়ারি : গুজরাটের নাদিয়াদ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দু'জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাতে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, একটি সিমেন্ট ট্যাঙ্কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে ২৫ ফুট নীচে পড়ে যায় একটি বাস। তাতেই মৃত্যু হয়েছে দু'জনের ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, "বাসটি আহমেদাবাদ থেকে পুণে-তে যাচ্ছিল, ওই বসে ২৩ জন যাত্রী ছিলেন। একটি সিমেন্টের ট্যাঙ্কারের চালক হঠাৎ বাম দিকে ঘুরে বাসটিকে ধাক্কা দেয়, এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে ২৫ ফুট নীচে পড়ে যায়। এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্যাঙ্কার চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"


You might also like!