Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

3 weeks ago

Kejriwal writes to Delhi HC Justice: ন্যায়বিচারের আশা ভেঙে গেছে, বিচারপতি শর্মাকে চিঠি কেজরির

AAP convenor and former Delhi Chief Minister Arvind Kejriwal
AAP convenor and former Delhi Chief Minister Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ২৭ এপ্রিল : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিচারপতি স্বর্ণকান্তা শর্মাকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে কেজরিওয়াল জানান, তিনি নিজে অথবা আইনজীবীর মাধ্যমে তাঁর এজলাসে হাজির হবেন না।কেজরিওয়াল লেখেন, "বিচারপতি স্বর্ণকান্তা শর্মার কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার আমার আশা ভেঙে গেছে। তাই, আমি গান্ধীজির সত্যাগ্রহ অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার বিবেকের ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।"

উল্লেখ্য, গত ২০ এপ্রিল, অরবিন্দ কেজরিওয়াল তাঁর আবগারি নীতি মামলা থেকে বিচারপতি শর্মাকে প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছিলেন, যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। আবগারি নীতি মামলা থেকে সরে দাঁড়াননি দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এই মামলা থেকে বিচারপতি শর্মাকে সরে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি শর্মা।

এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সোমবার একটি ভিডিও প্রকাশ করে বলেন, "বিচারপতি স্বর্ণকান্তা শর্মাজির কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার আমার আশা ভেঙে গেছে। নিজের বিবেকের কথা শুনে, গান্ধীজির নীতি মেনে এবং সত্যাগ্রহের চেতনায় আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মামলায় আমি তাঁর সামনে হাজির হব না এবং কোনও যুক্তিও উপস্থাপন করব না।"

You might also like!