Country

3 years ago

Hooch tragedy:তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডের তদন্ত করবে সিবি-সিআইবি : এম কে স্ট্যালিন

hooch tragedy will be transferred to CB-CID
hooch tragedy will be transferred to CB-CID

 


চেন্নাই ও ভিল্লুপুরম, ১৫ মে : তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডের তদন্ত করবে সিবি-সিআইডি। সোমবার এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেছেন, বিষমদ সম্পর্কিত মামলাগুলি সিবি-সিআইডি-তে স্থানান্তর করা হবে। তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ১২ জনের, শুধুমাত্র ভিল্লুপুরম জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের। সোমবার সকালে তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, ভিল্লুপুরম জেলায় বিষমদ কাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। চেঙ্গলপাট্টুতে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুই জেলায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় অনেকেই চিকিৎসাধীন ভিল্লুপুরম সরকারি হাসপাতালে। সোমবার হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

নর্থ জোনের আইজি এন কান্নান জানিয়েছেন, চেঙ্গলপাট্টু ও ভিল্লুপুরম জেলায় দু'টি বিষমদের ঘটনা ঘটেছে। ভিল্লুপুরম জেলায় বমি, চোখে জ্বালা এবং মাথা ঘোরার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আমারণ নামে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষাক্ত মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষমদ কাণ্ডে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে ও মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!