Country

3 years ago

Joshimath : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দল আজ জোশীমঠ পৌঁছবে, ভেঙে ফেলা হবে অসুরক্ষিত ভবন

Joshimath
Joshimath

 

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : মঙ্গলবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ পরিদর্শন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল। এর আগে জলশক্তি মন্ত্রকের একটি দল ভূমিধস ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখবে।

অন্যদিকে, চামোলি জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানার মতে, মঙ্গলবার থেকে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট দলের তত্ত্বাবধানে অসুরক্ষিত ভবনগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এসডিআরএফ-র সাহায্যে মানুষের জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার চামোলির বিপর্যয় ব্যবস্থাপনা পক্ষ থেকে প্রকাশিত বুলেটিন অনুসারে, জোশীমঠ শহর এলাকায় মোট ৬৭৮টি ভবনে ফাটল দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে এ পর্যন্ত মোট ৮১টি পরিবার সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, সোমবার দেরাদুনে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে দেখা করেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আধিকারিকরা। তারা জোশীমঠের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

You might also like!