Country

3 years ago

Manish Sisodia : অস্বস্তি বাড়ল মনীশ সিসোদিয়ার, মামলা নথিভুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেল সিবিআই

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : দিল্লির বিতর্কিত আবগারি দুর্নীতি নিয়ে এমনিতেই চিন্তার মধ্যে ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। এবার তাঁর সমস্যা আরও বাড়ল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে গোয়েন্দাগিরি করানোয় সিসোদিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে সিবিআই ‘ফিডব্যাক ইউনিট’-এর বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগে উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া এবং অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করানোর অনুমতি চেয়েছিল।

২০১৫ সালে দিল্লি সরকার তৈরি করেছিল ‘ফিডব্যাক ইউনিট’। অভিযোগ, ২০১৬-র ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ইউনিট বিরোধীদের উপর গোয়েন্দাগিরি চালায়। শুধু বিজেপিই নয়, এই ইউনিট থেকে আপের বিক্ষুব্ধ নেতাদের উপরও নজর রাখা হতো বলে সিবিআইয়ের দাবি। এই ইউনিট তৈরির আগে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। এবার এ বিষয়ে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেল সিবিআই।

You might also like!