Breaking News

 

Country

3 years ago

H M Amit Shah : জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন অমিত শাহ, সামগ্রিক বিষয়ে হয়েছে চর্চা

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন, অমিত শাহ নিজেই বৈঠকে পৌরোহিত্য করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং-সহ অন্যান্য আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

জম্মু ও কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ কর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

You might also like!