Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Sonam Wangchuk hunger strike: দুর্বল হচ্ছে শরীর, তবু ২০ দিনেও অটুট ওয়াংচুকের মনের জোর

Sonam Wangchuk hunger strike
Sonam Wangchuk hunger strike

 

নয়াদিল্লি, ১৭ জুলাই : অনশনের ২০-তম দিনেও মনের জোর অটুট সোনম ওয়াংচুকের। ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে, তবুও মনের জোর একটুও কমেনি। শুক্রবার সকালেও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। উল্লেখ্য, নিট কেলেঙ্কারির পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। তার সাত দিন পরে সোনম ওয়াংচুক অনশন শুরু করেন। সেই থেকে শুরু, টানা ২০-দিন ধরে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েক দিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। প্রতিদিনই ভিড়ও বাড়ছে যন্তর মন্তরে। ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা।

You might also like!