Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Heeraben Modi : গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমদাবাদের হাসপাতালে

Heeraben
Heeraben

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের জুন মাসে ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পা দিয়েছেন হীরাবেন।গতকাল অর্থাৎ মঙলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।  তার পর তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। 

আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন হীরাবেন। হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে,বয়সজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে প্রধানমন্ত্রীর মাকে, তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বুধবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন গুজরাত বিজেপির একাধিক নেতা। 

প্রসঙ্গত, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েছিল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনা হয়। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র,পুত্রবধূ এবং নাতি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি। স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁদের। তার এক দিন পরে অসুস্থ হয়ে পড়লেন প্রধানমন্ত্রীর মা-ও। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…