Country

3 years ago

Heavy snowfall in Kashmir and himachal : নতুন করে ফের তুষারপাত কাশ্মীরে, বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচলের মানালি ও রোহতাং

Heavy snowfall in Kashmir and himachal
Heavy snowfall in Kashmir and himachal

 


শ্রীনগর ও শিমলা, ৮ মে : নতুন করে আবারও তুষারপাত হল কাশ্মীরে। সোমবার জম্মু ও কাশ্মীরের পাহাড়ে হয়েছে তুষারপাত ও সমতল ভিজেছে বৃষ্টিতে। কাশ্মীরের কিশত্বর জেলা, অনন্তনাগ জেলায় এদিন তুষারপাত হয়েছে। অনন্তনাগ জেলার পহেলগামের বেতাব ভ্যালি সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায়। ভারী তুষারপাতের পর চারিদিক শুধু বরফ আর বরফ। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হতে পারে।

হিমাচল প্রদেশের মানালিতেও সোমবার তুষারপাত হয়েছে, তুষারপাতের সৌজন্যে ঠান্ডা বেড়েছে মানালি ও সংলগ্ন অঞ্চলে। তুষারপাত হয়েছে রোহতাং-এর অটল টানেলেও। হিমাচল প্রদেশের কুল্লুতেও নতুন করে তুষারপাত হয়েছে এদিন। এই সময়ে হিমাচল প্রদেশে বেড়াতে যাওয়া পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য চাক্ষুস করে মুগ্ধ।





You might also like!