
নয়াদিল্লি, ১৫ মার্চ : কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। তাদের তরফে জানানো হয়েছে, এবারে এই দুটি রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা পৌঁছবে ৪৬ ডিগ্রিতে। ২০২৩ সালের তাপমাত্রা যেখানে ৪০ ডিগ্রি মতো ছিল, এবারে তা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আইএমডি।
জানা গেছে, ইতিমধ্যেই কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্কুল অর্ধদিবস করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বলা হয়েছে তারা যেন গরম থেকে বাঁচতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেন। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে।
