Country

3 years ago

Gulab Chand kataria : দল যখনই দায়িত্ব দিয়েছে কঠোর পরিশ্রমের সঙ্গে তা পালন করেছি : গুলাব চাঁদ কাটারিয়া

Gulab Chand Kataria
Gulab Chand Kataria

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : দল যখনই কোনও দায়িত্ব দিয়েছে কঠোর পরিশ্রমের সঙ্গে তা পালন করেছি। বললেন অসমের নবনিযুক্ত রাজ্যপাল ও বিজেপি নেতা গুলাব চাঁদ কাটারিয়া। রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়াকে রবিবার অসমের নতুন রাজ্যপাল নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এই দায়িত্ব পাওয়ার পর গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন, দল যখনই কোনও দায়িত্ব দিয়েছে কঠোর পরিশ্রমের সঙ্গে তা পালন করেছি। দক্ষতার সঙ্গে এবং কোনও পক্ষপাত ছাড়াই রাজ্যপাল হওয়ার দায়িত্ব পালন করব আমি।


You might also like!