Country

3 years ago

Gujarat : ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ: প্রস্তুতি পর্যালোচনা করতে মোতেরা স্টেডিয়াম পরিদর্শন গুজরাটের মুখ্যমন্ত্রী

Gujarat Chief Minister visits Motera Stadium
Gujarat Chief Minister visits Motera Stadium

 

আহমেদাবাদ, ৮ মার্চ  : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট বন্ধুত্বের ৭৫ বছর স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে আহমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃহস্পতিবার একটি টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হবে। এদিন সন্ধ্যার মধ্যেই আহমেদাবাদে পৌঁছান দুই দেশের প্রধানমন্ত্রী।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট সম্পর্কের অধীনে আয়োজিত অনুষ্ঠানের আগে প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার স্টেডিয়ামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। অনুষ্ঠানের কর্মসূচির প্রেক্ষাপটে তিনি নিরাপত্তা-ব্যবস্থা, অনুষ্ঠানের রূপরেখা ইত্যাদি সব দিক নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি কর্মকর্তাদের স্পষ্ট ভাষায় বলেন, অনুষ্ঠানটি নিয়ে কোনো নগরবাসীর যেন কোনো সমস্যা না হয়।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজের ফাইনাল ম্যাচটি ৯ মার্চ থেকে আহমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টেস্ট সিরিজের শেষ ম্যাচে প্রথম দিনে উপস্থিত থাকবেন। বুধবার অনুষ্ঠানস্থল সহ স্টেডিয়াম পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজকুমার, অতিরিক্ত মুখ্য সচিব সাধারণ প্রশাসন বিভাগের এ কে রাকেশ, প্রধান সচিব ক্রীড়া অশ্বিনী কুমার, রাজ্য পুলিশের মহাপরিচালক বিকাশ সাহাই, আহমেদাবাদের পুলিশ কমিশনার সঞ্জয় শ্রীবাস্তবসহ বিসিসিআই ও জিসিসিআই-র আধিকারিক সহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।


You might also like!