Country

2 years ago

Abhishek Banerjee :সরকার দৃষ্টি সরানোর চেষ্টা করছে : অভিষেক; মালদার ঘটনায় বিঁধলেন সুকান্ত মজুমদার

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

নয়াদিল্লি, ২৪ জুলাই : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী সংসদে আলোচনা চাইছেন না বলে দাবি করেছেন অভিষেক। তাঁর দাবি, সরকার দৃষ্টি সরানোর চেষ্টা করছে। ডাবল ইঞ্জিন সরকারকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, পশ্চিমবঙ্গের মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মণিপুরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেছেন, "আমরা যে দৃশ্যগুলি দেখেছি তা অত্যন্ত বিরক্তিকর। আপনি (প্রধানমন্ত্রী মোদী) সংসদে আলোচনা চান না... সরকার মনোযোগ সরিয়ে নিচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার অযোগ্য।" অপরদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, "পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি অত্যাচার বেড়েই চলেছে। কিন্তু আমাদের বিরোধীরা শুধু মণিপুর দেখতে পাচ্ছেন, মালদা নয়।"


You might also like!