
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : কৃষকদের ফের আলোচনায় আসার আবেদন জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আমি আবারও কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শান্তি বজায় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিজেদের দাবিদাওয়া আদায়ের জন্য বুধবার থেকে আবারও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়েছেন অন্নদাতারা। বুধবার পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা পেরিয়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে বুধবার সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন, "চতুর্থ রাউন্ডের পরে, সরকার পঞ্চম রাউন্ডে এমএসপি, শস্য বৈচিত্র্য, খড়ের সমস্যা, এফআইআর-এর মতো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি আবারও কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শান্তি বজায় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"
