Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Arvind Kejriwal:দিল্লি ও পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে : অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

লুধিয়ানা, ৩ মার্চ : দিল্লি ও পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে। জোর দিয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পাশাপাশি পঞ্জাবের সরকারি স্কুলগুলির প্রশংসা করেছেন কেজরিওয়াল। রবিবার পঞ্জাবের লুধিয়ানায় স্কুল অফ এমিনেন্স উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷

পরে কেজরিওয়াল বলেছেন, "আমাদের সরকার যখন দিল্লিতে ক্ষমতায় এসেছিল, তখন স্কুলগুলির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটি সরকারি স্কুলে গিয়ে সব শিক্ষার্থীদের বলেছিলাম, তোমরা সবাই দেশের ভবিষ্যৎ, একজন ছাত্র উত্তর দিল আমরা এই দেশের ভবিষ্যৎ নই, প্রাইভেট স্কুলের ছাত্ররা। তিন বছর পর আমরা একই স্কুলে গিয়েছিলাম এবং সেই ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তার উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। সে আমাকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সরকারি স্কুলের শিক্ষার্থীরাও এদেশের ভবিষ্যৎ। কোন দ্বিধা ছাড়াই, আমি বলতে পারি যে দিল্লি এবং পঞ্জাবের সরকার সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা প্রদান করে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…