Country

2 years ago

PM Modi remembers Lord Jesus' sacrifice:গুড ফ্রাইডে : প্রভু যিশুর আত্মত্যাগকে স্মরণ প্রধানমন্ত্রী মোদী

PM Modi remembers Lord Jesus' sacrifice
PM Modi remembers Lord Jesus' sacrifice

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : গুড ফ্রাইডে-তে প্রভু যিশু খ্রীষ্টের আত্মত্যাগকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, "গুড ফ্রাইডে-তে আমরা যিশু খ্রিস্টের গভীর আত্মত্যাগকে স্মরণ করছি।" গুড ফ্রাইডে হল পবিত্র সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবের অপর নাম “পবিত্র শুক্রবার”, “কালো শুক্রবার”, “মহান শুক্রবার”।

বাইবেল অনুসারে, খ্রিষ্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুদিন হিসেবে গুড ফ্রাইডে পালন করা হয়। গুড ফ্রাইডে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিন হিসাবে স্মরণ করা হয়। এটি ক্যাথলিক, লুথারান, অ্যাংলিকান এবং মেথডিস্ট-সহ সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য একটি বিশেষ দিন। গুড ফ্রাইডে-তে প্রভু যিশু খ্রীষ্টের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী টুইট করে লিখেছেন, সমবেদনা ও ক্ষমার পাঠ থেকে সবাই যেন শক্তি খুঁজে পেতে পারে।


You might also like!