Country

1 year ago

Rahul Gandhi: আদানিকে সাহায্য করতেই ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন! নমোকে কটাক্ষ রাহুলের

Prime Minister Rahul Gandhi & Narendra Modi (File Picture)
Prime Minister Rahul Gandhi & Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতিই একাধিক বার মোদীকে বলতে শোনা যায়, জনকল্যাণের জন্য স্বয়ং ঈশ্বর তাঁকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। কার্যত নিজের জৈবিক জন্মের কথা অস্বীকার করে নিজেকে ‘স্বয়ম্ভূ’ বলেও দাবি করতে শোনা যায় তাঁকে।

সোমবার এর পাল্টা রাহুল দাবি করেছিলেন, এ ভাবে আসলে নিজের অনাচার-এর দায় ঈশ্বরের ঘাড়ে ঠেলার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। আর এদিন ইন্ডিয়া ব্লকের তরফে উত্তরপ্রদেশের এক জনসভায় রাহুলকে বলতে শোনা গেল— ‘হ্যাঁ, ওঁকে ঈশ্বর পাঠিয়েছেন ঠিকই। কিন্তু গরিবদের ভালো করার জন্য নয়, শুধু বন্ধু আদানিকে সাহায্য করার জন্য।’

অন্য দিকে, মোদী সরকারের আমলে দেশের অর্থনীতি ‘বেহাল’ হয়েছে বলে দাবি করে রাহুলের প্রতিশ্রুতি— ‘ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে নয়া শিখর ছোঁবে দেশের অর্থনীতি।’ প্রধানমন্ত্রী একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বিশ্বাস, ভগবান একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তাঁকে এ পৃথিবীতে পাঠিয়েছেন।

সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি পরিশ্রম করে যাবেন। মোদী বলেন, 'অনেকেই হয়তো আমায় পাগল বলবেন। কিন্তু, আমি নিশ্চিত, পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আর তাই নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের কাছে সঁপে দিয়েছি। আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য আমাকে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। মা চলে যাওয়ার পর আমি সমস্ত অভিজ্ঞতাগুলিকে বিচার করে উপলব্ধি করলাম, এবং তা থেকে নিশ্চিত হলাম, পরমাত্মা ঈশ্বরই আমায় এ পৃথিবীতে পাঠিয়েছে। তিনিই আমায় দিয়ে সব কাজ করাচ্ছেন।'

নরেন্দ্র মোদীর এই 'আমি ঈশ্বরের দূত' মন্তব্য নিয়ে তাঁকে বিশেষ পরামর্শ রাহুল গান্ধীর। তাঁকে বলতে শোনা যায়, 'দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি না কি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি। দেশের সমস্ত মানুষ জৈবিকভাবে জন্মেছে কিন্তু, তিনি ঈশ্বরের দূত। একটি মিশনের জন্য না কি পরমাত্মা তাঁকে পাঠিয়েছেন। যদি কেউ আপনার কাছে এসে এমনটা বলেন, আপনি তো তাকে মনরোগ বিশেষজ্ঞের কাছেই পাঠাবেন।'

You might also like!