
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের ঐতিহ্যবাহী সৌধ গুলির মধ্যে অন্যত্তম বানিজ্য নগরী মুম্বাই-র গেটওয়ে অফ ইন্ডিয়া।উল্লেখ্য, ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের আগমনের স্মরণে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ নির্মিত হয়েছিল।যার গঠন কাজ শেষ হয় ১৯২৪ সালে। সম্প্রতি একটি পরিদর্শনের সময় মুম্বইয়ের ‘গেটওয়ে অফ ইন্ডিয়ার’ উপরিভাগে কয়েকটি ফাটল পাওয়া গেছে। তবে, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি সোমবার সংসদে জানান সৌধ্যটি সংরক্ষণের জন্য ভাল অবস্থায় আছে।উল্লেখ্য, এটি মহারাষ্ট্র সরকারের প্রত্নতত্ত্ব ও মিউজিয়াম আয়ত্তায় পরে।
কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, ‘অডিটের সময় এই স্মৃতি সৌধ্যতে কয়েকটি ফাটল পাওয়া গেছে।কেন্দ্রীয় সরকারের কাছে কোনও রির্পোট এসেছে কিনা সে বিষয়ে সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ‘কেন্দ্রীয় সরকারের কাছে কোনও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।’ সরকার রাজ্য প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদফতর থেকে কোনও পুনরুদ্ধারের প্রস্তাব পেয়েছে কিনা জানতে চাইলে রেড্ডি বলেছেন ‘ভারত সরকার এমন কোনও প্রস্তাব এখনও পায়নি’।
প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদফতর একটি বিশদ সাইট পরির্দশনের পরিকল্পনা করছে। ‘গেটওয়ে অফ ইন্ডিয়ার’ তিনি আরও বলেছেন, সংরক্ষণ ও মেরামতের জন্য ৮,৯৮,২৯,৫৭৪ টাকা মূল্যের বরাদ্দ করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক বিভাগ ১০ মার্চ এটি অনুমোদন করেছে।
