Country

3 years ago

FSSAI revokes order Frm Dahi: দইয়ের নাম ঘিরে বিতর্ক দক্ষিনী দুই রাজ্যে

Dahi
Dahi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুতে কেন্দ্রীয় সংস্থার নয়া নির্দেশিকা জারি হওয়ায় তুমুল হইচই পড়ে গিয়েছিল। এতদিন তামিলনাড়ুতে দইয়ের প্যাকেটে স্থানীয় ভাষাই ব্যবহার হত। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা নির্দেশিকা জারি করেছে, তামিলে নয়, এবার থেকে দইয়ের প্যাকেটে হিন্দিতে লিখতে হবে ‘দহি’।নয়া নির্দেশিকা ঘিরে  তুমুল শোরগোল পড়ে গিয়ে দক্ষিনী রাজ্যে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ু এবং পার্শবর্তী রাজ্য কর্ণাটকের দুগ্ধ এবং দুগ্ধ উৎপাদনকারী সংস্থাগুলি প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি আগের মতোই আঞ্চলিক ভাষা ব্যবহারের আর্জি জানিয়েছে তারা। 

 উল্লেখ্য,বৃহস্পতিবার এফএসএসএআই নির্দেশ দিয়েছিল, দইয়ের প্যাকেটের উপর ইংরাজি ছাড়াও হিন্দিতে ‘দহি’ লিখতে হবে। তামিল ভাষায় লেখা যাবে না। রাজ্যের সমস্ত দুগ্ধ এবং দুগ্ধজাত উৎপাদনকারী সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছিল এফএসএসএআই।এরপর কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থার নির্দেশের প্রতিবাদ জানায় ২ রাজ্যের দুগ্ধ এবং দুগ্ধ উৎপাদনকারী সংস্থাগুলি। একই সঙ্গে তারা চিঠি লিখে এফএসএসএআই-এর কাছে আর্জি জানায়, আঞ্চলিক ভাষা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক জনগণের স্বার্থেই।

২ রাজ্য এবং দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলির বিরোধিতার মুখে পড়ে শেষমেশ সেই নির্দেশ থেকে সরে এল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা। বৃহস্পতিবার তারা জানিয়ে দেয়, দহি, মোসারু, জামুত দাউড়, তায়ির এবং পেরুগু, যে কোনও শব্দই ব্যবহার করা যেতে পারে দইয়ের প্যাকেটে

You might also like!