Country

2 years ago

French President is coming to Jaipur :২৫ জানুয়ারি জয়পুরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট, রাজস্থানের দর্শনীয় স্থান ঘুরে দেখবেন মাক্রোঁ

French President Emmanuel Macron
French President Emmanuel Macron

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এবার উপস্থিত থাকবেন। ২৫ জানুয়ারি প্রথমে জয়পুরে আসবেন তিনি। ওই দিনই ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাজস্থানের আম্বার ফোর্ট, যন্তর মন্তর এবং হাওয়া মহল পরিদর্শন করবেন। জয়পুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দিল্লি পৌঁছবেন।

২৬ জানুয়ারি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রধান অতিথি হিসাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন এবং পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির 'অ্যাট হোম' সংবর্ধনায় যোগ দেবেন। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন সে দেশের ৯৫ সদস্যের এক প্রতিনিধিদল, যার নেতৃত্বে থাকছেন ক্যাপ্টেন লুইস।


You might also like!